Bihar Hooch Tragedy: মোতাহারিতে বিষমদে মৃতদের চার লক্ষ টাকা ক্ষতিপূরণ, তবে লিখিতভাবে দিতে হবে যে দুই প্রতিশ্রুতি, জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
বিহারের পূর্ব চম্পারন জেলায় মোতিহারিতে বিষমদ খেয়ে মৃত্যুর সংখ্যা ২৬ হল। এখনও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ১৬ জন।
বিহারের পূর্ব চম্পারন জেলায় মোতিহারিতে বিষমদ খেয়ে মৃত্যুর সংখ্যা ২৬ হল। এখনও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ১৬ জন। অসুস্থদের অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। এই বিষমদ কাণ্ড নিয়ে দু:খপ্রকাশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশ বললেন, সত্যি মোতিহারিতে হল সেটা বড় দু:খের ঘটনা। আমরা এই বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারবর্গকে ৪ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেবো।
মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে এই অর্থ দেওয়া হবে। কিন্তু যারা অর্থ পাবেন তাদের লিখিত দিতে হবে তারা রাজ্যে অ্যালকোহল বা মদ নিষেধাজ্ঞা সিদ্ধান্তের পক্ষে আছেন ও তারা মদ্যপানের পুরোপুরি বিরোধী।"আরও পড়ুন-উগান্ডা থেকে বিপুল টাকার হেরোইন এনে মুম্বইতে আটক, দেখুন
দেখুন ভিডিয়ো
#WATCH | Motihari hooch tragedy: This is a sad incident. We'll provide Rs 4 lakhs to the families of the deceased, from CM relief fund but they should provide in writing that they are in favour of alcohol ban in the state & that they're against drinking alcohol: Bihar CM N Kumar pic.twitter.com/7t5EXSavOf
— ANI (@ANI) April 17, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 17, 2023 01:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

