Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে কংগ্রেসের প্রার্থী হতে ২ হাজারের কাছকাছি আবেদন, লোকসভায় দারুণ ফলের পর রাহুলের পালে হাওয়া
বছর তিনেক আগেও মহারাষ্ট্রে কংগ্রেসের অবস্থা খারাপ ছিল। উদ্ধভ ঠাকরের সঙ্গে সেই সময়ে সরকারে থাকলেও নিজেদের ঘর গোছাতে পারছিল না হাত শিবির।
বরং কংগ্রেস ছাড়ার প্রবণতাই বেশী ছিল। কিন্তু ক মাস আগে লোকসভা ভোটে দারুণ ফল করে কংগ্রেস। ১৩টি লোকসভা আসন জিতে কংগ্রেসই এখন মহারাষ্ট্রের একক বৃহত্তম দল। আর তাতেই পালে হাওয়া রাহুল গান্ধীর দিকে।
আর ক দিনের মধ্যেই মহারাষ্ট্র বিধানসভার ভোটের দিন ঘোষণা হবে। তার আগে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ানোর ব্যাপক উতসাহ দেখা যাচ্ছে। কংগ্রেস প্রার্থী তালিকা তৈরির জন্য প্রস্ততি নিচ্ছে। এরই মধ্যে মহারাষ্ট্রে কংগ্রেস প্রার্থী হওয়ার জন্য ১৯০০ জনের আবেদন পত্র জমা পড়েছে। যেখানে শিবসেনা (উদ্ধভ ঠাকরে) ও এনসিপি (শরদ পাওয়ার)-র সঙ্গে জোট করে ভোটে লড়তে চলা কংগ্রেস ১৫০টির মত আসনে লড়তে পারে। হরিয়ানার প্রতার সেরে রাহুল গান্ধী মুম্বই যাচ্ছেন। মারাঠা মুলুকে বেশ কয়েকটি জনসভা করার পর প্রার্থী তালিকা নিয়ে বসতে পারেন রাহুল।
এবার মহারাষ্ট্রে যাচ্ছেন রাহুল
MASSIVE BREAKING 🚨⚡
More than 1900 people have applied for Congress' ticket in Maharashtra
The craze for INC is top tier after the heroic performance led by Rahul Gandhi in Loksabha elxn 🔥
Congress will be single largest party in Maharashtra Assembly. MARK THIS TWEET. pic.twitter.com/h6X7Fby8te
— Amock_ (@Amockx2022) October 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

