Maharashtra: কাল মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচন, মুখোমুখি বিজেপি-শিবসেনা
দলীয় বিধায়কদের বিদ্রোহের পর মুখ্যমন্ত্রীর উদ্ভব ঠাকরের পদত্যাগের মহারাষ্ট্রের মসনদে এখন একনাথ শিন্ডে। গত তিন বছরের চেষ্টার পর মহারাষ্ট্রে একনাথ শিন্ডের হাত ধরে ক্ষমতা দখল করা বিজেপির সামনে নতুন চ্যালেঞ্জ।
দলীয় বিধায়কদের বিদ্রোহের পর মুখ্যমন্ত্রীর উদ্ভব ঠাকরের পদত্যাগের মহারাষ্ট্রের মসনদে এখন একনাথ শিন্ডে। গত তিন বছরের চেষ্টার পর মহারাষ্ট্রে একনাথ শিন্ডের হাত ধরে ক্ষমতা দখল করা বিজেপির সামনে নতুন চ্যালেঞ্জ। আগামিকাল, রবিবার মহারাষ্ট্র বিধানসভায় স্পিকার বা অধ্যক্ষ নির্বাচন। স্পিকার নির্বাচনে বিজেপি-র প্রার্থী রাহুল নাওয়েকরের বিরুদ্ধে প্রার্থী হলেন উদ্ভব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনার বিধায়ক রঞ্জন সালভে।
দেখুন ছবি
Mumbai: Shiv Sena MLA Rajan Salvi files his nomination for Maharashtra Assembly Speaker election. pic.twitter.com/3bBhlRfTwy
— ANI (@ANI) July 2, 2022
স্বাভাবিকভাবেই রঞ্জন সালভেকে সমর্থন করেছে মহা বিকাশ আগাড়ি-র বাকি দুই দল কংগ্রেস ও এনসিপি। বিদ্রোহী শিবসেনা ও নির্দল ৫০ বিধায়ক সহ একনাথ শিন্ডে গোষ্ঠীকে পেয়ে বিজেপি সংখ্যার দিক থেকে এগিয়ে থাকলেও রাহুলের জয় সহজ হবে না। আরও পড়ুন: শিন্ডের 'বিদ্রোহে' প্রস্তাব পেয়েছিলেন সঞ্জয় রাউতও, কেন গেলেন না জানালেন শিব সেনার মুখপাত্র
দেখুন টুইট
Maha Vikas Aghadi has fielded Shiv Sena MLA Rajan Salvi against BJP MLA Rahul Narwekar for the #Maharashtra Assembly's Speaker post.
Elections for the same are to be held tomorrow, July 3.
— ANI (@ANI) July 2, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 02, 2022 12:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

