Maha kumbh Concludes Video: সূর্যাস্ত ত্রিবেণী পাড়ে, মহাশিবরাত্রিতেই শেষ হল প্রয়াগরাজ মহাকুম্ভ, দেখুন ভিডিয়ো

Maha kumbh Concludes Video: সূর্যাস্ত ত্রিবেণী পাড়ে, মহাশিবরাত্রিতেই শেষ হল প্রয়াগরাজ মহাকুম্ভ, দেখুন ভিডিয়ো
Maha Kumbh Concludes (Photo Credit: ANI/X)

শেষ হল প্রয়াগরাজ (Prayagraj) মহাকুম্ভ (Maha Kumbh 2025)। শেষ শাহি স্নান দিয়ে শেষ হল এবারের মহাকুম্ভ। মহাশিবরাত্রি উপলক্ষ্যে ১ কোটির বেশি মানুষ মহাকুম্ভে হাজির হন। শিবরাত্রিতেই শেষ শাহি স্নান। সেই উপলক্ষ্যে প্রয়াগরাজ মহাকুম্ভে জনস্রোত বয়ে যায়। গত ১৩ জানুয়ারি মকর সংক্রান্তিতে শুরু হয় মহাকুম্ভ। সেই থেকে এক মাসের বেশি সময় ধরে প্রয়াগরাজে মানুষের ঢল নামে। মহাকুম্ভে কখনও ভাইরাল হন মোনালিসা। আবার কখনও অ্যারোস্পেস ইঞ্জিনিয়র আইআইটি বাবাকে নিয়ে জোর চর্চা শুরু হয়। আবার কখনও মমতা কুলকার্নি সাধ্বী হন এই মহাকুম্ভের পূণ্য সময়ে। তবে মহাকুম্ভে যে পদপিষ্টের ঘটনা ঘটে এবং তাতে ৩০ জনের মৃত্যু হয়, তা নিয়েও কম চর্চা হয়নি। পদপিষ্টের ঘটনায় আতঙ্ক ছড়ালেও জনস্রোত কমেনি মহাকুম্ভে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যেমন মহাকুম্ভে হাজির হচ্ছিলেন, তেমনি বিদেশ থেকেও বহু মানুষ এই মহামেলায় হাজির হন। সবকিছু মিলিয়ে একাধিক স্মৃতি নিয়ে শেষ পর্যন্ত মহাশিবরাত্রিতেই শেষ হচ্ছে এই মহাকুম্ভ।

আরও পড়ুন: Over 1 Crore Devotees Take Holy Dip In Maha Kumbh: ত্রিবেণীতে জনস্রোত; শিবরাত্রিতেই শেষ শাহি স্নান, সঙ্গমে পূণ্যস্নান ১ কোটির বেশি মানুষের

শেষ শাহি স্নান দিয়ে শেষ হল প্রয়াগরাজ মহাকুম্ভ...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 26, 2025 07:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).