Over 1 Crore Devotees Take Holy Dip In Maha Kumbh: ত্রিবেণীতে জনস্রোত; শিবরাত্রিতেই শেষ শাহি স্নান, সঙ্গমে পূণ্যস্নান ১ কোটির বেশি মানুষের

Over 1 Crore Devotees Take Holy Dip In Maha Kumbh: ত্রিবেণীতে জনস্রোত; শিবরাত্রিতেই শেষ শাহি স্নান, সঙ্গমে পূণ্যস্নান ১ কোটির বেশি মানুষের
Maha Kumbh, Last Day (Photo Credit: ANI/X)

দেশ জুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি (Mahashivratri)। মহাশিবরাত্রিতেই মহাকুম্ভে (Maha Kumbh 2025) শেষ শাহি স্নান। ফলে মহাকুম্ভে উপচে পড়ছে মানুষের ঢল। মহাশিবরাত্রিতে ১ কোটির বেশি মানুষ ইতিমধ্যেই ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করেছেন বলে খবর। বিকেল গড়াতেই যে সংখ্যা আরও বাড়বে বৈ কমবে না। ফলে মহাকুম্ভের শেষ দিনে ত্রিবেণী সঙ্গমে মানুষের ভিড় উপচে পড়তে শুরু করেছে। শেষ শাহি স্নানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ হাজির হতে শুরু করেন। ফলে শেষ লগ্নে ফের মহাকুম্ভে জনস্রোত। পূণ্যস্নান করতে ত্রিবেণীর ঘাটে লক্ষ লক্ষ মানুষ হাজির হতে শুরু করেন।

দেখুন ত্রিবেণী সঙ্গমে কয়েক লক্ষ মানুষ হাজির...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 26, 2025 04:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).