Maha Kumbh 2025: মহাকুম্ভ মেলার প্রস্তুতিতে গেরুয়া রঙে সেজে উঠছে বাস, ভক্তদের সুবিধায় ৫০০০ এর বেশি বাসের ব্যবস্থা প্রশাসনের
আলিগড় বাস ডিপোর সিনিয়র ফোরম্যান অনিল কুমার জানান, "আমরা কুম্ভ মেলার জন্য বাসগুলি প্রস্তুত করছি। রঙের কাজ এবং যান্ত্রিক মেরামতের কাজ করা চলছে, এবং বাসগুলিকে গেরুয়া রঙ করা হচ্ছে।
উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার প্রস্তুতি এখন তুঙ্গে, ভক্তদের সুবিধার্থে নেওয়া হচ্ছে একের পর এক ব্যবস্থা। মহাকুম্ভ মেলায় ভক্তদের সুবিধার্থে ৫হাজারের বেশি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। উপ জেলাশাসক বিবেক চতুর্বেদী বলেছেন, “পরিবহন দফতর মহাকুম্ভ মেলায় আগত ভক্তদের সুবিধার্থে প্রায় ৫০০০-৬০০০ বাসের ব্যবস্থা করেছে। সুবিধার জন্য ৫৫০টি বৈদ্যুতিক বাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা ৩টি অস্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণ শুরু করেছি।”
এছাড়া মহা কুম্ভে যাওয়ার আগে আলিগড় বাস ডিপোতে থাকা বাসগুলিকেও মেরামত করে সেগুলোকে গেরুয়া রঙ করা হচ্ছে। এখন পর্যন্ত ৯০ টি বাস প্রস্তুত করা হয়েছে, ৪টি বাসের কাজ বাকি আছে..."
#WATCH | Aligarh, Uttar Pradesh: Buses at the Aligarh Bus Depot are being repaired and repainted in saffron before leaving for the Maha Kumbh. pic.twitter.com/aVnNr2MArv
— ANI (@ANI) December 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 27, 2024 08:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

