Madhya Pradesh Accident: ইন্দোরে মধ্যরাতে খাদে পড়ল যাত্রীবাহী বাস, ঘটনাস্থলেই মৃত্যু ২ মহিলাযাত্রীর আহত আরো ৩৮

Madhya Pradesh Accident: ইন্দোরে মধ্যরাতে খাদে পড়ল যাত্রীবাহী বাস, ঘটনাস্থলেই মৃত্যু ২ মহিলাযাত্রীর আহত আরো ৩৮
MP Accident (Photo Credit: X@PTI_News)

সোমবার রাতে মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। ৩৮ জন  যাত্রী ঘটনায় আহত হয়েছেন। ঘটনার পরে এলাকায় পৌঁছে যান উদ্ধারকারী দল। ইন্দোরের গ্রামীণ এলাকার পুলিশ সুপার ইয়াংচেন দোলকার ভুটিয়া (Superintendent of Police (Rural) Yangchen Dolkar Bhutia) পিটিআইকে জানিয়েছেন যে সিমরোল থানা (Simrol police station)  এলাকার ভেরু ঘাটে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 04, 2025 08:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).