Loksabha Election 2024: প্রথম দফায় ভোট অরুণাচলে, পাহাড়ি খাড়াই রাস্তায় ভোট কর্মীদের লড়াই, দেখুন
হেলিকপ্টার হোক কিংবা ছোট গাড়ি, পোলিং স্টেশন যেখানেই হোক না কেন, ভোট কর্মীরা সেখানেই পৌঁছে যাবেন। ভোটের দিনক্ষণ ঘোষণার সময় এমনই জানানো হয় নির্বাচন কমিশনের (ECI) তরফে। সেই অনুযায়ী কাজও চলছে। রাত পোহালেই লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রথম দফার ভোট। গোটা দেশ জুড়ে তোড়জোড় চলছে। প্রথম দফায় অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) লেংদি লিয়াং ভোটকেন্দ্রে যাওয়ার সময় কার্যত লড়াই করতে হল ভোট কর্মীদের। লেংদি লিয়াংয়ে যেতে গাড়ি থেকে নেমে তা দড়ি নিয়ে পাহাড়ি রাস্তায় টেনে নিয়ে যেতে দেখা যায় ভোট কর্মীদের। উঁচু, খাড়াই রাস্তায় ভোট কর্মীরা কীভাবে নিজেদের গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যান, সেই ছবি উঠে আসল এবার।
দেখুন ভিডিয়ো...
Arunachal Pradesh: Polling Team of 13-Lengdi Liang polling station under 8-Bameng Assembly Constituency struggling with their vehicle. pic.twitter.com/6k4LEiEsTj
— IANS (@ians_india) April 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 18, 2024 08:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

