Loksabha Election 2024: সংখ্যালঘু ভোট টানতে নয়া পদক্ষেপ, উর্দু, আরবিতে প্রচার করবে বিজেপি
লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে এবার বড় পদক্ষেপ বিজেপির (BJP)। ভোট শুরু হতে যখন আর মাত্র কয়েক মাস বাকি, তথন উত্তরপ্রদেশে এবার উর্দু ভাষায় প্রচার করবে বিজেপি। উর্দুর পাশাপাশি আরবি ভাষাতেও উত্তরপ্রদেশে শুরু হবে গেরুয়া শিবিরের প্রচার। সূত্রের তরফে মিলছে এমন খবর। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে যে মাদ্রাসাগুলি রয়েছে, সেখানে বিজেপি প্রচার করবে উর্দু এবং আরবিতে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কী বাত-এর যে বই বিলি করা হবে, তাতে থাকবে উর্দু। উত্তরপ্রদেশে বিজেপির এই উর্দু এবং আরবি ভাষায় প্রচার শুরু হবে দরগা হজরত কাসিম শাহিদ থেকে বলে খবর। বিজেপির যে সংখ্যালঘু মোর্চা রয়েছে, তারাই লোকসভা নির্বাচনের আগে এই কর্মসূচি নিয়েছে বলে জানা যাচ্ছে। উত্তরপ্রদেশে সংখ্যালঘু ভোট টানতেই গেরুয়া শিবিরের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
দেখুন ট্যুইট...
लखनऊ- मुसलमानों को रिझाने के लिए BJP का नया कदम
➡उर्दू और अरबी भाषा में बीजेपी करेगी चुनाव प्रचार
➡राजधानी में आज से होगी प्रचार अभियान की शुरुआत
➡यूपी की मस्जिदों-मदरसों पर प्रचार करेगी बीजेपी
➡उर्दू में मन की बात पुस्तक का भी होगा वितरण
➡दरगाह हजरत कासिम शाहिद से होगा… pic.twitter.com/Ebo1oa60MT
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) February 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2024 12:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

