Leopard Scare in Gurugram: মাঝরাতে লোকালয়ে চিতার হানা, ছড়াল তীব্র আতঙ্ক, বনকর্মীদের হাতে জব্দ
রাত সাড়ে ১২টা নাগাদ সোসাইটিতে চিতা ঢুকে পড়ায় ঘুম মাথায় উঠেছে আবাসিকদের। তৎক্ষণাৎ তাঁরা খবর দেন স্থানীয় বন দফতরে। দেড়টা নাগাদ বন বিভাগের কর্মীরা সেখানে পৌঁছয়।
Leopard Scare in Gurugram: মাঝরাতে লোকালয়ে চিতার হানা। ভয়ে ঘরের মধ্যে সিঁটিয়ে এলাকাবাসী। শনিবার রাতে হরিয়ানার (Haryana) গুরুগ্রাম জেলার সোহনার আনমোল আশিয়ানা সোসাইটিতে চিতাবাঘ ঢুকে পড়ে। বাঘের হুঙ্কারে তার উপস্থিতি টের পান আবাসিকরা। রাত সাড়ে ১২টা নাগাদ সোসাইটিতে চিতা ঢুকে পড়ায় ঘুম মাথায় উঠেছে আবাসিকদের। তৎক্ষণাৎ তাঁরা খবর দেন স্থানীয় বন দফতরে। দেড়টা নাগাদ বন বিভাগের কর্মীরা সেখানে পৌঁছয়। প্রায় পাঁচ ঘণ্টার তল্লাশি অভিযানের পর বাগে আসে চিতাবাঘ। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ধরা পড়া চিতাটি পুরুষ চিতা। তার বয়স ৬-৭ মধ্যে। খাবারের সন্ধানেই সে লোকালয়ে ঢুকে পড়েছিল।
গুরুগ্রামের লোকালয় থেকে ধরা পড়েছে চিতাঃ
Haryana: A leopard caused panic after entering the Anmol Ashiyana Society in Sohna, Gurugram, around 12:30 AM on Saturday. The forest department initiated a five-hour rescue operation at 1:30 AM, successfully capturing the animal without tranquilizers by using water sprays and… pic.twitter.com/hxFmDCLbAs
— IANS (@ians_india) January 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

