Leopard Found in Madhya Pradesh: মধ্যপ্রদেশের ইকলেরা গ্রামে মিলল এক অসুস্থ চিতাবাঘ, উদ্ধারের আগে গ্রামবাসীদের ছবি তোলার হিড়িক (দেখুন ভিডিও)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা ওই চিতাবাঘের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন, এমনকি ওই অসুস্থ চিতাবাঘের ওপরে বসার চেষ্টাও করেন।
মধ্যপ্রদেশের ইকলেরা গ্রামে একটি চিতাবাঘকে অসুস্থ ও আতঙ্কিত অবস্থায় খুঁজে পাওয়া যায়। অসুস্থ চিতাবাঘটিকে বন দফতরের কর্মীরা উদ্ধার করে। কিন্তু তাঁর আগে স্থানীয়দের হাতে ওই চিতাবাঘকে হেনস্থা হতে হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা ওই চিতাবাঘের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন, এমনকি ওই অসুস্থ চিতাবাঘের ওপরে বসার চেষ্টাও করেন। একজন বনরক্ষী কর্মকর্তা বলেন "উজ্জাইন থেকে একটি দল চিতাবাঘটিকে ধরতে পৌঁছেছে এবং উচ্চ আধিকারিকদের নির্দেশের ভিত্তিতে প্রাণীটিকে স্থানান্তর করা হবে"। দেখুন সেই গ্রামবাসীদের হেনস্থার ভিডিও-
VIDEO | Rescue operation underway by forest officials in Madhya Pradesh’s Iklera village after a leopard was found by locals in a dazed state. “A team from Ujjain is reaching to capture the leopard and the animal will be shifted based on the directions of the higher officials,”… pic.twitter.com/NHpS0f1Mx6
— Press Trust of India (@PTI_News) August 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 30, 2023 02:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

