Varanasi: নদীবক্ষে অবৈধ নির্মান, যোগী সরকারের নির্দেশে বুলডোজার এসে গুড়িয়ে দিল হোটেল, দেখুন ভিডিয়ো
নদীবক্ষে কোনওরকম অবৈধ নির্মান করা যাবে না। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশ অমান্য করে বারানসীতে অনেকেই হোটেল নির্মান করেছিলেন।
নদীবক্ষে কোনওরকম অবৈধ নির্মান করা যাবে না। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশ অমান্য করে বারানসীতে অনেকেই হোটেল নির্মান করেছিলেন। এবার সেগুলির ওপর ব্যবস্থা নিতে শুরু করল প্রশাসন। শনিবার বিকেলে বারানসীর বিলাসবহুল হোটেল বানারস কোঠী এন্ড রিভার প্যালেসের (Banaras Kothi and River Palace) একাংশ ভেঙে ফেলা হল। জানা যাচ্ছে, হোটেল কর্তৃপক্ষকে একাধিকবার নোটিশ পাঠিয়েছিল বারানসী প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তবুও তাঁরা রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তারপরেই গত সপ্তাহে হোটেল ভেঙে ফেলার নোটিশ পাঠায়। আর তাই শনিবারের মধ্যে হোটেল খালি রাখার নির্দেশ দেওয়া হয়। তারপরেই আজ বিকেলে ৫টি বুলডোজার এনে ভেঙে ফেলা হয় হোটেলের একাংশ।
Varanasi, UP: Late in the evening, bulldozers were deployed at Hotel Banaras Kothi and River Palace as action was taken against the illegal construction of hotels pic.twitter.com/ZpxEOmZUMD
— IANS (@ians_india) July 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 27, 2024 09:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

