Landslides In Kullu: কুল্লুতে ফের ভূমিধস, আচমকা ভেঙে পড়ল বাড়ি, বেঘোরে প্রাণ গেল ১ মহিলার, নিখোঁজ ৪ জন

উঠোনে শুয়ে থাকার জন্য অল্পের জন্য প্রাণে বাঁচেন মৃতার স্বামী শিব রাম।

Landslides In Kullu: কুল্লুতে ফের ভূমিধস, আচমকা ভেঙে পড়ল বাড়ি, বেঘোরে প্রাণ গেল ১ মহিলার, নিখোঁজ ৪ জন
কুল্লুতে ভূমিধস (ছবিঃX)

নয়াদিল্লিঃ হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুল্লুতে (Kullu) ফের ভূমিধস (Land Slides)। ধ্বংসস্তূপের নীচে পড়ে বেঘোরে প্রাণ গেল এক মহিলার। মৃতার পরিবারের আরও চারজনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বলে আশঙ্কা। সোমবার মধ্যরাতে আচমকাই ধস নামে কুল্লুর নির্মান্ড এলাকার শারমানি গ্রামে। ধসের জেরে সম্পূর্ণ ভেঙে পড়ে দু'টি বাড়ি। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে বারের্তি দেবী নামে এক মহিলার দেহ। এই ঘটনার পর থেকেই নিখোঁজ মৃত বারের্তি দেবীর তাঁর পরিবারের আরও ৩ সদস্য। উঠোনে শুয়ে থাকার জন্য অল্পের জন্য প্রাণে বাঁচেন মৃতার স্বামী শিব রাম। ইতিমধ্যেই উদ্ধারকাজে হাত লাগানো হয়েছে।

কুল্লুতে ফের ভূমিধস, আচমকা ভেঙে পড়ল বাড়ি, বেঘোরে প্রাণ গেল ১ মহিলার, নিখোঁজ ৪ জন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 16, 4927 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).