Kerala Brain Eating Amoeba Cases: কেরলে মস্তিষ্কখেকো অ্যামিবার বিরল রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, উদ্বেগে প্রশাসন

কেরলে বিরল রোগের দাপটে উদ্বেগ। দক্ষিণ ভারতের এই রাজ্যে বিরল মস্তিক খাওয়া অ্যামিবা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।

Kerala Brain Eating Amoeba Cases: কেরলে মস্তিষ্কখেকো অ্যামিবার বিরল রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, উদ্বেগে প্রশাসন
প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons and Pixabay)

কেরলে বিরল রোগের দাপটে উদ্বেগ। দক্ষিণ ভারতের এই রাজ্যে বিরল মস্তিক খাওয়া অ্যামিবা সংক্রমণে (Brain Eating Amoeba) আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। কেরলের স্বাস্থ্য মন্ত্রকের খবর, চলতি বছর রাজ্যে ২৯ জন আক্রান্ত হয়েছেন। কেরল সরকারের তথ্যেই পরিষ্কার মস্তিষ্কখেকো অ্যামিবার বিরল রোগে আক্রান্তের সংখ্যা ঠিক কতটা হু হু করে বাড়ছে। ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত, মোট আট বছরে কেরলে বিরল মস্তিষ্কখেকো অ্যামিবায় ৮ জন আক্রান্ত হয়েছিলেন।  সেখানে বছরের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, সেখানে অ্যামিবা সংক্রমণের সংখ্যা কেরলে ২৯-এ চলে গিয়েছে। শুধু তিরুবনন্তপুরমেই মারাত্মক অ্যামিবা সংক্রমণে ১৫ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছর কেরলে অ্যামিবা সংক্রমণে মৃত্যুর সংখ্যা পাঁচ। ক্রমশ উদ্বেগের জায়গায় যাচ্ছে এই রোগ।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 13, 2024 10:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).