Kangana Ranaut On Kunal Kamra: 'শিন্ডেজি এক সময় রিক্সা...', কুণাল কামরা ইস্যুতে মুখ খুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন কঙ্গনা দেখুন
কুণাল কামরা ইস্যুতে মুখ খুললেন কঙ্গনা রানাউত। কুণাল যেভাবে মুম্বইতে তাঁর অফিস ভাঙা নিয়ে মজা করছিলেন, তা একেবারেই অনুচিত। সেই একইরকমভাবে কুণাল কামরা প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন। যা সঠিক নয়। একনাথ শিন্ডেকে 'গদ্দার' সম্মোধন করে কুণাল কামরা যে বিতর্ক শুরু করেছেন, তার জেরে নিজের মত প্রকাশ করতে দেখা যায় মান্ডির বিজেপি সাংসদকে। কঙ্গনা বলেন, একনাথ শিন্ডেকে ওই কৌতুকশিল্পীর পছন্দ না হতে পারে। তাই বলে এভাবে তাঁকে অপমান করা উচিত নয়। কাউকে পছন্দ না হলেই যে তাঁকে অপমান করতে হবে, এমন কোনও মানে নেই। 'একনাথ শিন্ডে এক সময় রিক্সা চালাতেন।' সেই জায়গা থেকেতাঁর যে উত্থান, সেই কর্মযজ্ঞকে মনে রাখা উচিত। না তাঁকে নিয়ে মজা করা উচিত। কুণালের যে মেধা রয়েছে, তা তিনি সাহিত্যতেপ্রয়োগ করুন। কিছু লিখুন । তাই বলে কৌতুকের নামে কখনওই কাউকে অপমান করা উচিত নয় বলে মন্তব্য করেন বিজেপির অভিনেত্রী সাংসদ।
শুনুন কী বললেন কঙ্গনা রানাউত...
#WATCH | On Kunal Kamra controversy, BJP MP Kangana Ranaut says, "...We should think where society is heading when someone does this only for 2 minutes of fame...You might be anyone, but insulting and defaming someone...A person for whom his/her respect is everything, and you… pic.twitter.com/2MBZdhebtd
— ANI (@ANI) March 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 25, 2025 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

