Jharkhand: চারমাস ধরে মিলছে না রেশন, অবশেষে মহিলা ডিলারের গলায় জুতোর মালা পরিয়ে প্যারেড করাল বিক্ষুব্ধ জনতা
জানা গিয়েছে, বেশকিছু দিন ধরে রেশন দেওয়ার আশ্বাস দিয়েও পর্যাপ্ত রেশন দেননি এই ডিলার। গোপোকান্দার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রঞ্জিত মন্ডল জানান, গ্রামবাসীদের বিক্ষোভের বহিঃপ্রকাশ এই ঘটনা।
নয়াদিল্লিঃ চারমাস ধরে হকের রেশন (Ration) আটকে রাখার অভিযোগে স্থানীয় রেশন ডিলারের (Raton Dealer) গলায় জুতোর মালা পরালেন গ্রামবাসীরা। শুধু তাই নয়,জুতোর মালা পরিয়ে মহিলা রেশন ডিলারকে গোটা গ্রামে প্যারেড পর্যন্ত করানো হয়। অবরোধ করা হয় রাস্তা। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা জেলার গোপোকান্দার থানার অন্তর্গত মধুবন গ্রামে। জানা গিয়েছে, বেশকিছু দিন ধরে রেশন দেওয়ার আশ্বাস দিয়েও পর্যাপ্ত রেশন দেননি এই ডিলার। গোপোকান্দার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রঞ্জিত মন্ডল জানান, গ্রামবাসীদের বিক্ষোভের বহিঃপ্রকাশ এই ঘটনা। স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার গৌতম মোদী বলেন, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই ডিলার মে মাসে মাত্র ৬০ শতাংশ এবং জুন মাসে 7 শতাংশ খাদ্যশস্য বিতরণ করেছেন।"
Woman Official Paraded With Garland Of Slippers For "Not Giving" Ration https://t.co/VsdBwze3jl pic.twitter.com/uWvv1MaLb0
— NDTV (@ndtv) June 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 25, 2024 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

