Jharkhand Fire: হাসপাতালের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে ডাক্তার দম্পতি সহ হত ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ঝাড়খণ্ডের ধানবাদের এক হাসপাতালের আবাসিক ভবনে গতকাল, শুক্রবার রাতে ভয়াবহ আগুন লাগে। অনেক চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। হাসপাতালের সেই আবাসিক ভবনে থাকতেন এক ডাক্তার, তাঁর স্ত্রী ও এক পরিচারিকা।

Jharkhand Fire: হাসপাতালের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে ডাক্তার দম্পতি সহ হত ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Dhanbad Fire. (Photo Credits: Twitter)

ঝাড়খণ্ডের ধানবাদের এক হাসপাতালের আবাসিক ভবনে গতকাল, শুক্রবার রাতে ভয়াবহ আগুন লাগে। অনেক চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। হাসপাতালের সেই আবাসিক ভবনে থাকতেন  ডাক্তার দম্পতি ও এক পরিচারিকা। আগুন নিয়ন্ত্রণে এলে ডাক্তারের অগ্নিদগ্ধ দেহ সবার আগে বের করা হয়। ধানবাদের আরসি হাজরা মেমোরিয়াল হাসপাতালের আবাসিক ভবনে এই আগুন লাগে।

এরপর ডাক্তারের স্ত্রী ও পরিচারিকার দেহ উদ্ধার হয়। এই অগ্নিকাণ্ডে ছয়জন মারা গিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আরও পড়ুন- রামমন্দিরে রাম লাল্লার মূর্তি কী দিয়ে তৈরি হবে, ঠির করতে অযোধ্যায় শুরু কমিটির বৈঠক

মৃত ডাক্তার দম্পতির নাম ডক্টর বিকাশ ও ডক্টর প্রেমা হাজরা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই  অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন।

দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 28, 2023 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).