Jharkhand: ঝাড়খণ্ডের একাধিক জায়গায় এটিএস-এর তল্লাশি অভিযান, গ্রেফতার ৬ আল কায়দা জঙ্গি
বৃহস্পতিবার সকাল থেকেই ঝাড়খণ্ডের রাঁচি, লোহারডাগা ও হাজারিবাগ সহ মোট ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালালো অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের সদস্যরা।
বৃহস্পতিবার সকাল থেকেই ঝাড়খণ্ডের রাঁচি, লোহারডাগা ও হাজারিবাগ সহ মোট ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালালো অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের (Anti Terrorist Squad) সদস্যরা। আর এই অভিযানে গ্রেফতার হল আল কায়দার ভারতীয় সংগঠনের ৬ সদস্য। এর আগে একজনকে গ্রেফতার করেছিল এটিএস। সূত্রের খবর, তাঁকে জেরা করেই বাকিদের গোপন ডেরায় হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। এর মধ্যে লোহারডাগায় আলতাফ আনসারি নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে একাধিক সন্দেহজনক জিনিসপত্র এবং অস্ত্র। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে আলতাফ ঘটনাস্থল থেকে পালিয়েছে। তাঁর খোঁজে চলছে তল্লাশি অভিযান। অন্যদিকে এই তল্লাশি অভিযানে এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড এটিএস।
Lohardaga: Jharkhand ATS has detained over six suspects from Ranchi, Lohardaga, and Hazaribagh. They raided Altaf Ansari's home in Lohardaga, recovering objectionable materials and weapons, but he escaped. The ATS also arrested seven AQIS members after raiding 14 locations pic.twitter.com/0Zl0ouIajQ
— IANS (@ians_india) August 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 22, 2024 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

