Jammu-Srinagar Highway Accident: জম্মু -শ্রীনগর হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন দুই পুলিশ আধিকারিক

Jammu-Srinagar Highway Accident: জম্মু -শ্রীনগর হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন দুই পুলিশ আধিকারিক
Road Accident (Photo Credit: Pixabay)

জম্মু -শ্রীনগর হাইওয়েতে আজ সকালে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশ আধিকারিক। এছাড়াও একজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। নিহতদের নাম - শচীন বর্মা ও শুভম, এবং আহত অফিসারের নাম মাস্তান সিং। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরনাথ যাত্রার দায়িত্ব পালন শেষে শ্রীনগর থেকে জম্মু যাচ্ছিলেন তিন সাব-ইন্সপেক্টর, সেই সময় শহরের লাসজান এলাকার টেংগানে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি। দুর্ঘটনায় দুই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 11, 2025 10:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).