Jammu And Kashmir: অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে ভয়াবহ এনকাউন্টার সেনা বাহিনীর, ৩ আধিকারিকের পর মৃত্যু আরও এক জওয়ানের

Jammu And Kashmir: অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে ভয়াবহ এনকাউন্টার সেনা বাহিনীর, ৩ আধিকারিকের পর মৃত্যু আরও এক জওয়ানের
Jammu And Kashmir (Photo Credit: ANI/Twitter)

অনন্তনাগের কোকেরনাগে গোলাগুলি এখনও অব্যাহত। বুধবার জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারের জেরে পরপর ৩ সেনা এবং পুলিশ আধিকারিকের মৃত্যুর পর বৃহস্পতিবারও গোটা দিন ধরে চলে তল্লাশি। শুক্রবার সকাল থেকেও কোকেরনাগে জঙ্গি দমন বিশেষ বাহিনী অনন্তনাগে তল্লাশি শুরু করেছে। এদিকে পরপর ৩ সেনা এবং পুলিশ আধিকারিকের মৃত্যুর পর শুক্রবারও একজনের মৃত্যুর খবর মেলে। যা নিয়ে এই মুহূর্তে অনন্তনাগ এনকাউন্টারের জেরে ৪ জন শহিদ হন বলে জানা যায়।

 

অনন্তনাগে লস্কর-ই-তইবার একটি দল লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ওই এলাকায় কুখ্যাত এক জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে বলেও খবর। সবকিছু মিলিয়ে বুধবার থেকে কোকেরনাগে সেনা বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে জঙ্গিদের যে লড়াই শুরু হয়েছে, তা এখনও অব্যাহত।

 

কোকেরনাগে গোটা এলাকা ঘিরে চলছে জোর তল্লাশি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 15, 2023 09:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).