Jammu And Kashmir: জম্মু কাশ্মীরের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, জঙ্গিদের গুলিতে নিহত অভিনেত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন মুফতি
প্রয়াত অভিনেত্রী আমরিন ভাটের (Amreen Bhat ) পরিবারের সঙ্গে দেখা করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। আমরিন ভাটের পরিবারের সঙ্গে দেখা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) পরিস্থিতি দিনের পর দিন ধরে খারাপ হচ্ছে। উপত্যকায় সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে বলে অভিযোগ করেন মেহবুবা মুফতি। প্রসঙ্গত বুধবার রাতে জম্মু কাশ্মীরের অভিনেত্রী আমরিন ভাটের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় আমরিন ভাটকে হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়। আমরিন ভাটের পাশাপাশি জঙ্গিদের গুলিতে আহত হয় অভিনেত্রীর ১০ বছরের ভাইপোও।
Former J&K CM & PDP chief Mehbooba Mufti met the family of TV artist Amreen Bhat in Budgam. "Situation is deteriorating, innocent people are being killed every day," Mufti said
Terrorists fired upon Bhat at her residence in Chadoora, Budgam on May 25th pic.twitter.com/Eu0UEWslaU
— ANI (@ANI) May 27, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 27, 2022 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

