Jammu and Kashmir Rain: এবার মেঘভাঙা বৃষ্টি জম্মু কাশ্মীরে, রাস্তাঘাট-চাষ জমির ব্যাপক ক্ষয়ক্ষতি

একরাতের বৃষ্টিতে কঙ্গন এলাকায় রাস্তাঘাট, চাষ জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবড়োখেবড়ো রাস্তার ধ্বংসাবশেষে আটকে পড়েছে গাড়ি। ঘরবাড়িতেও বৃষ্টির জল ঢুকে জনজীবন বিপন্ন করেছে।

Jammu and Kashmir Rain: এবার মেঘভাঙা বৃষ্টি জম্মু কাশ্মীরে, রাস্তাঘাট-চাষ জমির ব্যাপক ক্ষয়ক্ষতি
Jammu and Kashmir Rain (Photo Credits: ANI)

এবার মেঘভাঙা বৃষ্টিতে জর্জরিত জম্মু কাশ্মীরের গান্দেরবাল জেলার চেরওয়ান কঙ্গন এলাকা। শনিনার রাতের প্রবল বৃষ্টিতে শ্রীনগর-কারগিল সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। পাড়বলের কাছে শ্রীনগর-সোনামার্গ-গুমুরি (এসএসজি) রোডের বেহাল দশা হয়েছে। মেঘভাঙা বৃষ্টিতে নিকটবর্তী খালের কাদামাটি এসএসজি রোডে এসে জড়ো হওয়ায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ব্যাহত যান চলাচল। একরাতের বৃষ্টিতে কঙ্গন এলাকায় রাস্তাঘাট, চাষ জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবড়োখেবড়ো রাস্তার ধ্বংসাবশেষে আটকে পড়েছে গাড়ি। ঘরবাড়িতেও বৃষ্টির জল ঢুকে জনজীবন বিপন্ন করেছে। রবিবার সকাল থেকে শুরু হয়েছে রাস্তা উদ্ধারের কাজ। বৃষ্টি বিধ্বস্ত এলাকায় প্রাণহানি হয়নি বলেই জানাচ্ছেন গান্দেরবালের অতিরিক্ত ডেপুটি কমিশনার গুলজার আহমেদ।

আরও পড়ুনঃ হড়পা বানে বিপর্যস্ত কুলু-মান্ডি, চতুর্থ দিনের উদ্ধার অভিযানে হিমাচলে মৃতের সংখ্যা ৬

দেখুন...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).