IT Department In BBC Office: 'বিজেপির কাছের কেউ ব্রিটিশদের...', বিবিসিতে আয়কর হানা নিয়ে ট্যুইট মহুয়ার
মঙ্গলবারের পর বুধবারও বিবিসির (BBC) অফিসে হানা দিল আয়কর দফতর। বিবিসির মুম্বই এবং দিল্লির অফিসে বুধবার সকালেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। যা নিয়ে ফের শোরগোল শুরু হতেই এ বিষয়ে ট্যুইট করেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। নিজের সোশ্যাল হ্যান্ডেলে খানিকটা ব্যাঙ্গাত্মক সুরে মহুয়া (Mohua Moitra) লেখেন, ''বিজেপির সবচেয়ে কাছের কেউ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে এসেছেন।'' প্রসঙ্গত বিবিসির অফিসে আয়কর হানার প্রেক্ষিতে মুখ খোলা হয় ব্রিটেন সরকারের তরফে। ভারতে বিবিসির অফিসে কী হচ্ছে, সে বিষয়ে ব্রিটিশ সরকার পরিস্থিতির উপর নজর রেখেছে বলে জানানো হয়। এমনই খবর মেলে সূত্রের তরফে।
আরও পড়ুন: IT Department In BBC Office: 'তৈরি থাকুন', আয়কর হানার দ্বিতীয় দিনে কর্মীদের নির্দেশ বিবিসির
IT “Survey” continuing at BBC offices.
Closest anyone in BJP has ever come to fighting the British .
— Mahua Moitra (@MahuaMoitra) February 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 15, 2023 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

