Sidhu Moose Wala Mother: যমজ সন্তানের জন্ম দিলেন সিধু মুসে ওয়ালার মা! এ নিয়ে কী বলছেন প্রয়াত গায়কের বাবা

সম্প্রতি জানা যাচ্ছে ৫৮ বছরের চরণ যমজ সন্তানের জন্ম দিয়েছেন। সেই খবর সামনে আসতেই এবার মুখ খুললেন প্রয়াত গায়ক তথা রাজনীতিবিদের বাবা বালকৌর সিং।

Sidhu Moose Wala Mother: যমজ সন্তানের জন্ম দিলেন সিধু মুসে ওয়ালার মা! এ নিয়ে কী বলছেন প্রয়াত গায়কের বাবা
Sidhu Moose Wala with his Mother (Photo Credits: X)

প্রয়াত পাঞ্জাবী গায়ক সিধু মুসে ওয়ালার মা চরণ কৌর অন্তঃসত্ত্বা, ফেব্রুয়ারিতেই সেই সংবাদ প্রকাশ্যে এসেছে। সম্প্রতি জানা যাচ্ছে ৫৮ বছরের চরণ যমজ সন্তানের জন্ম দিয়েছেন। সেই খবর সামনে আসতেই এবার মুখ খুললেন প্রয়াত গায়ক তথা রাজনীতিবিদের বাবা বালকৌর সিং। ফেসবুকে লিখেছেন, 'সিধুর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন। সকলের কাছে অনুরোধ, আমাদের পরিবার সম্পর্কে অনেক গুজব চলছে, সেগুলি দয়া করে বিশ্বাস করবেন না। আমাদের ভালো-মন্দ সব খবর আমরাই আপনাদের জানাব'। বালকৌরের এই পোস্টের পর জল্পনা শুরু হয়েছে, সিধু মুসে ওয়ালার মা আদেও গর্ভবতী কি না! কারণ তিনি নিজের পোস্টে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়া কিংবা না হওয়ার বিষয়ে কিছু বলেননি।

দেখুন পোস্টটি... 

Sidhu Moose Wala Father's Facebook Post (Photo Credits: Facebook)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 12, 2024 05:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).