Fact Check: LPG এজেন্সির ডিলারশিপ দিচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম? ভাইরাল অনুমোদন পত্রের পর্দা ফাঁস করল পিআইবি ফ্যাক্ট চেক

সোশ্যাল মিডিয়ায় হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে LPG এজেন্সি ডিলারশিপ প্রদানের একটি অনুমোদন পত্র ভাইরাল হয়েছে। আর তা থেকেই যাবতীয় জল্পনার সূত্রপাত।

Fact Check: LPG এজেন্সির ডিলারশিপ দিচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম? ভাইরাল অনুমোদন পত্রের পর্দা ফাঁস করল পিআইবি ফ্যাক্ট চেক
LPG Cylinder (Photo Credits: X)

LPG সিলিন্ডারের ডিলারশিপ/ডিস্ট্রিবিউটরশিপ দিচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)? যে কেউ LPG এজেন্সি ডিলারশিপ গ্রহণ করতে পারবেন? সত্যিই কি এমনটা হচ্ছে? সত্যিই কি ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল ও প্রাকৃতিক গ্যাস সংস্থার তরফে সেই অনুমোদন দেওয়া হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে LPG এজেন্সির ডিলারশিপ প্রদানের একটি অনুমোদন পত্র ভাইরাল হয়েছে। আর তা থেকেই যাবতীয় জল্পনার সূত্রপাত। তবে পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) বিষয়টি যাচাই করে নিশ্চিত করেছে, ভাইরাল ওই অনুমোদন পত্রটি ভুয়ো। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এই ধরণের কোন ডিলারশিপ/ডিস্ট্রিবিউটরশিপ প্রদান করছে না।

LPG এজেন্সির ডিলারশিপ প্রদানের ভুয়ো অনুমোদন পত্র ভাইরাল

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 21, 2025 07:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).