Maharashtra: মুম্বই-গোয়া হাইওয়েতে এলপিজি ট্যাঙ্কারের সঙ্গে গাড়ির সংঘর্ষ, আহত অনেকে

রবিবাসরীয় দুপুরে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের মুম্বই-গোয়া হাইওয়েতে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাসের ট্যাঙ্কার সজোরে ধাক্কা মারে চলন্ত কয়েকটি গাড়িতে।

Maharashtra: মুম্বই-গোয়া হাইওয়েতে এলপিজি ট্যাঙ্কারের সঙ্গে গাড়ির সংঘর্ষ, আহত অনেকে

রবিবাসরীয় দুপুরে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের (Maharashtra) মুম্বই-গোয়া হাইওয়েতে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাসের ট্যাঙ্কার সজোরে ধাক্কা মারে চলন্ত কয়েকটি গাড়িতে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪-৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনায় মৃত্যুর কোনও খবর নেই। পুলিশসূত্রে খবর, এদিন দুপুর ৩টে নাগাদ মহারাষ্ট্রের খেড় এলাকায় মুম্বই-গোয়া হাইওয়ের ভোঁসলে ঘাটের কাছে একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে। এরপর ট্যাঙ্কারটি উল্টে যায়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ট্যাঙ্কারটি ব্রেক ফেল হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 31, 2025 07:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).