India Vs Pakistan, Asia Cup Super Four Match: ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ দেখলেন রেকর্ড দর্শক! জানালেন বিসিসিআই সচিব জয় শাহ (টুইট দেখুন)
সুপার ফোরে ভারত-পাকিস্তান দ্বৈরথ শুরু হয়েছিল রবিবার। অবশেষে শেষ হয় সোমবার। তবে মাঠে না পৌছাতে পারলেও দর্শকদের চোখ যে টিভির দিকে ছিল তা স্পষ্ট বিসিসিআই সচিব জয় শাহের টুইটে
সুপার ফোরে ভারত-পাকিস্তান দ্বৈরথ শুরু হয়েছিল রবিবার। অবশেষে শেষ হয় সোমবার। তবে মাঠে না পৌছাতে পারলেও দর্শকদের চোখ যে টিভির দিকে ছিল তা স্পষ্ট বিসিসিআই সচিব জয় শাহের টুইটে। কাল ম্যাচ শেষ হওয়ার পর জয় একটি টুইট করেছেন যেখানে তিনি বলেছেন এশিয়া কাপের সুপার ফোরের ভারত পাক ম্যাচ দেখে দর্শকরা ছুঁয়ে ফেলেছেন নতুন রেকর্ড। তিনি জানান ২.৮ কোটি দর্শক ডিজনি প্লাস হটস্টারে এই খেলা দেখেছেন। এর আগে ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচ দেখেছিলেন ২.৫২ কোটি দর্শক। ডিজিটাল মিডিয়ায় এই পরিমান দর্শক বা ব্যবহারকারী এই প্রথম। দেখুন সেই টুইট-
Today’s #INDvsPAK has clocked 2.8 Crore concurrent users on @DisneyPlusHS - the highest for any India match in the history of digital. The previous best was #INDvsNZ 2019 @cricketworldcup semifinal with 2.52 Crore concurrent users 🇮🇳 #AsiaCup@StarSportsIndia
— Jay Shah (@JayShah) September 11, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 12, 2023 11:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

