Indigo Flight: চলন্ত বিমানের শৌচালয়ে ধূমপান করতে গিয়ে ধরা পড়লেন যাত্রী, তারপর?
শৌচালয় থেকে বের করা হল খালিল কাজাম্মুল খান নামে ৩৮ বছরের এক যাত্রীকে। বিমানের শৌচালয়ে ধূমপান করছিলেন তিনি, এমনটাই জানা যায়।
নয়াদিল্লিঃ নির্ধারিত সময় বিকেল ৫.১৫ নাগাদ ১৭৬ যাত্রী নিয়ে দিল্লি (Delhi) থেকে মুম্বইয়ের (Mumbai) উদ্দেশে উড়েছিল ইন্ডিগোর (Indigo) একটি বিমান। মায়ানগরীর মাটি ছুঁতে আর ৫০ মিনিট বাকি। হঠাৎ বিমানের শৌচালয়ে বেজে উঠল স্মোক ডিটেক্টর (Smoke Detector) অ্যালার্ম। সঙ্গে-সঙ্গে ছুটে গেলেন বিমান সেবিকারা। শৌচালয় থেকে বের করা হল খালিল কাজাম্মুল খান নামে ৩৮ বছরের এক যাত্রীকে। বিমানের শৌচাগারে ধূমপান করছিলেন তিনি, এমনটাই জানা যায়। বিমানে উপস্থিত এক আধিকারিক বলেন, এই ব্যাক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁকে জরিমানা দিতে হবে জানা গিয়েছে।
STORY | Passenger booked for smoking inside toilet of Delhi-Mumbai flight
READ: https://t.co/RzqCbh5TpH pic.twitter.com/IBSQtQkcpG
— Press Trust of India (@PTI_News) June 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 28, 2024 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

