Indigo Flight Damaged: অবতরণের সময় পিছনের অংশের সঙ্গে মাটিতে ধাক্কা, বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল মুম্বাই থেকে নাগপুরগামী ইন্ডিগো বিমান
মুম্বাই থেকে নাগপুরের ফ্লাইট নম্বর 6E 203 বিমানটি যখন নাগপুরে অবতরণ করছিল। সেই সময় বিমানের পেছনের অংশ মাটিতে আছড়ে পড়ে। তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে
মুম্বাই থেকে নাগপুরগামী ইন্ডিগোর একটি বিমানের পিছন দিকের একটি অংশ অবতরণের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইন্ডিগো সূত্রে খবর। গত ১৪ এপ্রিল নাগপুরে অবতরণের সময় মুম্বাই থেকে নাগপুরগামী বিমান ৬ই ২০৩ (Flight 6E 203)এর পেছনের অংশ মাটিতে আছড়ে পড়ে। তবে ভালো ব্যাপার হলো বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং কোনো যাত্রীর ক্ষতি হয়নি। বিমানটি অবতরণের পর মেরামতের জন্য পাঠানো হয়েছে। সেখানে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।
Flight 6E 203 from Mumbai had a tail strike while landing at Nagpur on 14th April. The aircraft was declared grounded at Nagpur airport for assessment and repairs. The incident is being investigated: IndiGo pic.twitter.com/bcRj049dgs
— ANI (@ANI) April 18, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 18, 2023 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

