India's Poverty Level Below 5%: ভারতে দারিদ্র সীমা নেমে এল ৫ শতাংশে, রিপোর্টে দাবি নীতি আয়োগের সিইও আর সুব্রহ্মণ্যমএর
সমীক্ষার উল্লেখ করে নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যম বলেছেন যে সমীক্ষা ইঙ্গিত করে যে দেশে দারিদ্র্য ৫ শতাংশে নেমে এসেছে এবং গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই মানুষ সমৃদ্ধ হচ্ছে।
ভারতবর্ষের সাম্প্রতিক ভোক্তা ব্যয় সমীক্ষার ফলাফল বলছে দেশে দারিদ্র সীমার নিচে থাকা জণগণের শতকরা হার কমেছে। সমীক্ষার উল্লেখ করে নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যম (NITI Aayog CEO B V R Subrahmanyam) বলেছেন যে সমীক্ষা ইঙ্গিত করে যে দেশে দারিদ্র্য ৫ শতাংশে নেমে এসেছে এবং গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই মানুষ সমৃদ্ধ হচ্ছে। সুব্রহ্মণ্যম আরও বলেন যে- বহু প্রতীক্ষিত সমীক্ষায় অনেক নতুন তথ্য বেরিয়ে এসেছে। গৃহস্থালির খরচের তথ্য দিয়ে দেশে দারিদ্র্যের অবস্থা মূল্যায়ন করা যাবে এবং দারিদ্র্য বিমোচনের পদক্ষেপের সাফল্য জানা যাবে বলে সমীক্ষায় তা প্রকাশ পেয়েছে। সমীক্ষার তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, গ্রামীণ অঞ্চল ও শহর উভয় ক্ষেত্রেই সম্পদের ব্যবহার বৃদ্ধির পরিমাণ প্রায় ২.৫ গুণ।
দেখুন সেই পোস্ট-
NITI Aayog CEO B V R Subrahmanyam says, the latest consumer expenditure survey indicates that poverty has come down to 5 per cent in the country and people are becoming prosperous both in rural and urban areas. @NITIAayog CEO Subrahmanyam says, the long-awaited survey has…
— All India Radio News (@airnewsalerts) February 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 26, 2024 08:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

