Coronavirus Cases In India: ২.৮ লাখ দৈনিক সংক্রমণ, করোনার বলি ফের ৪ হাজারে

ঘূর্ণিঝড় য়াসের দাপটে কাঁপছে পূর্বভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে৷ এর মধ্যে আশা জাগিয়ে কমল দেশের দৈনিক সংক্রমণ৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৯২১ জন৷

Coronavirus Cases In India: ২.৮ লাখ দৈনিক সংক্রমণ, করোনার বলি ফের ৪ হাজারে
করোনাভাইরাস (Photo Credits: IANS)

ঘূর্ণিঝড় য়াসের দাপটে কাঁপছে পূর্বভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে৷ এর মধ্যে আশা জাগিয়ে কমল দেশের দৈনিক সংক্রমণ৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৯২১ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৫ হাজার ৯৫৫ জন৷  তবে সংক্রমণ কমলেও ফের মৃতের সংখ্যা ৪ হাজারের গণ্ডী ছাড়িয়েছে৷ গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৪ হাজার ১৫৭ জন৷ সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫৷ এতদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪৩ লক্ষ ৫০ হাজার ৮১৬ জন৷ মৃত্যু মিছিলে শামিল ৩ লাখ ১১ হাজার ৩৮৮ জন৷ এই মুহূর্তে অ্যাকটিভ রোগী  ২৪ লাখ ৯৫ হাজার ৫৯১ জন৷  এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ২০ কোটি ৬ লাখ ৬২ হাজার ৪৫৬ জন৷   

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 26, 2021 10:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).