India Per Capita Income: ২০২৩ সালে বাংলাদেশের মাথাপিছু আয়কে ছাড়িয়ে গেল ভারত
বর্তমান মাথাপিছু আয় গত বছরের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি
ভারতের অর্থনীতি যে ভালই চলছে, তার ইঙ্গিত দিয়ে আন্তর্জাতিক অর্থ তহবিল (International Monetary Fund) জানিয়েছে ভারতের মাথা পিছু আয় বাংলাদেশের থেকে বেড়েছে। সাম্প্রতিক প্রকাশিত খবর অনুসারে, ভারতের আয় বর্তমানে ২৬০১ ডলার যা বাংলাদেশের থেকে বেশী। বাংলাদেশের আয় হয়েছে ২৪০৯ ডলার, যা ভারত থেকে সামান্য হলেও কম। এর আগে, জাতীয় পরিসংখ্যান দফতর (NSO) প্রকাশ করেছে, মোদী সরকারের আমলে গত ৯ বছরে মাথাপিছু আয় প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ১.৭২ লক্ষ টাকা। ২০১৪-১৫ সালে মাথাপিছু আয় ছিল ৮৬,৬৪৭ টাকা। বর্তমান মাথাপিছু আয় গত বছরের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। ২০২০-২১ এবং ২০২১-২২-এর জন্য তা ধরা হয়েছিল যথাক্রমে ১,২৭,০৬৫ টাকা এবং ১,৪৮,৫২৪ টাকা। অর্থাৎ মাথাপিছু আয় ধারাবাহিকভাবে বেড়েছে।
🚨 India has overtaken per capita income of Bangladesh in 2023. (IMF)
India - $2601
Bangladesh - $2409
— Indian Tech & Infra (@IndianTechGuide) April 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 13, 2023 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

