B Sudershan Reddy: RSS নিয়ে বড় কথা বললেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি

আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। দিল্লিতে এসে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। জোর কদমে প্রচার শুরু করে সুদর্শন রেড্ডি জানালেন আরএসএস নিয়ে তার মত।

B Sudershan Reddy: RSS নিয়ে বড় কথা বললেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি
B. Sudershan Reddy (Photo Credit: File Photo)

B Sudershan Reddy : আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের (INDIA) প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। দিল্লিতে এসে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। Vice Presidential Election-এর জোর কদমে প্রচার শুরু করে সুদর্শন রেড্ডি জানালেন আরএসএস নিয়ে তার মত। ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জানালেন,"কোনও আদর্শকে পছন্দ বা অপছন্দ করা নিয়ে আমার কোনও বক্তব্য নেই। ওটা আমার কাজ নয়। কিন্তু আরএসএস যেভাবে কাজ করে তার সঙ্গে আমার বেশ ফারাক রয়েছে। আমি নিজে একজন উদার সংবিধানিক গণতন্ত্রে বিশ্বাসী মানুষ। আমি বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় ও বাবা সাহেব আম্বেদকের আদর্শের পথে।"প্রসঙ্গত, আগমী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। মুখোমুখি এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণান- ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধু ভোট দেন সংসদের দুই কক্ষের সাংসদরাই। সংখ্যার বিচারে এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণানের জয় নিয়ে কোনও সংশয় নেই। তবে একসময় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দারুণ কাজ করা বি সুদর্শন রেড্ডি সবমহলে গুরুত্ব পাচ্ছেন।

দেখুন কী বললেন তিনি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).