CM MK Stalin: লোকসভা ভোটে তামিলনাড়ু, পুদুচেরিতে সব আসনে INDIA কে জেতানোর আশ্বাস স্ট্যালিনের
তামিলনাড়ুর রাজনীতিতে বিজেপির দীর্ঘদিনের সঙ্গী এআইডিএমকে এনডিএ ছেড়েছে। জয়ললিতার মৃত্যুর পর দক্ষিণের এই রাজ্যে নিজেদের বলেই বড় কিছুর স্বপ্ন দেখছে গেরুয়া শিবির।
তামিলনাড়ুর রাজনীতিতে বিজেপির দীর্ঘদিনের সঙ্গী এআইডিএমকে এনডিএ ছেড়েছে। জয়ললিতার মৃত্যুর পর দক্ষিণের এই রাজ্যে নিজেদের বলেই বড় কিছুর স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। কিন্তু দাপুটে-সাহসী-বিতর্কিত আন্নামালাইকে রাজ্যে বিজেপির দায়িত্ব দিয়েও এখনও সেভাবে সাফল্য পাননি অমিত শাহ, জেপি নাড্ডা-রা। এর মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন আশ্বাস দিলেন শুধু তামিলনাড়ু নয় পুদুচুরিতেও INDIA জোট সব কটি আসনে জিতবে।
তামিলনাড়ুতে বেশ কিছু আসনে বিজেপির জামানত জব্দ হবে বলেও স্ট্যালিন দাবি করেছেন। তামিলনাড়ুতে ৩৯টি ও তার পাশের কেন্দ্রশাসিত রাজ্য পুদুচেরিতে ১টি লোকসভা আসন আছে। ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দাবি করলেন, এই দুই রাজ্যের ৪০টি লোকসভা আসনেই জিতবে INDIA। লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে ডিএমকে-র জেলা সচিবদের সঙ্গে বৈঠকে এমন কথা বলেন স্ট্যালিন।
দেখুন এক্স
"In the upcoming Parliament election, we should ensure winning 40 seats in Tamil Nadu including Pondicherry. To win in the whole of India like Tamil Nadu we have formed the INDIA alliance," says Tamil Nadu CM MK Stalin during the DMK District Secretary meeting. pic.twitter.com/5x25W75u62
— ANI (@ANI) October 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 01, 2023 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

