TTE Pushed to Death: চলন্ত ট্রেন থেকে যাত্রীর ধাক্কায় টিকিট পরীক্ষকের মৃত্যু, জানুন কোথায়

এরনাকুলাম-পটনা সুপারফাস্ট ট্রেনে এক টিকিট পরীক্ষক (টিটিই)-কে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল এক যাত্রী। এই কারণে মাথায় ভয়াবহ চোট পেয়ে মৃত্যু হল এক বিনোদ নামের এক টিটিই-র।

TTE Pushed to Death: চলন্ত ট্রেন থেকে যাত্রীর ধাক্কায় টিকিট পরীক্ষকের মৃত্যু, জানুন কোথায়
Not to Travel While Sitting at Door (Photo Credit: X)

ভয়ঙ্কর ঘটনা। এরনাকুলাম-পটনা সুপারফাস্ট ট্রেনে এক টিকিট পরীক্ষক (টিটিই)-কে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল এক যাত্রী। এই কারণে মাথায় ভয়াবহ চোট পেয়ে মৃত্যু হল এক বিনোদ নামের এক টিটিই-র। ঘটনাটি ঘটে কেরলের থ্রিসুরের ভেলাপ্পায়ায়। টিকিট না কেটে ওঠায় যাত্রীকে জরিমানা করতে যান টিটিই। এরপর ট্রেনটি মুলানগুন্নাথুভাকু এবং ওয়াদাকানচেরি রেলওয়ে স্টেশনের মধ্যে দিয়ে যাওয়ার সময় টিটি-কে ট্রেনের দরজা দিয়ে বাইরে ঠেলে দেয় সেই যাত্রী।

পটনাগামী সুপারফাস্ট ট্রেনটি তখন সবেগে ছুটে চলেছে। কেরল রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সন্ধ্যা ৭টা-র সময় হওয়া এই দুর্ঘটনায় টিটিই মারা গিয়েছেন। এরনাকুলাম-পটনা সুপারফাস্ট ট্রেনের এস ১১ নম্বর কোচে ঘটে এই দুর্ঘটনা। তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 10:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).