IMD Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরপূর্ব ভারতে, ওড়িশা সহ বঙ্গে তাপপ্রবাহের ইঙ্গিত হাওয়া অফিসের
উত্তর ভারতে জম্মু কাশ্মীরের কিছু অংশ, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টিপাত, তুষারপাত ও ব্রজ্রপাত সহ প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে। গতকাল রাত থেকেই শোনমার্গে শুরু হয়েছে তুষারপাত।
ভারতীয় আবহাওয়াদপ্তর চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত উত্তরপূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর পূর্বাভাস দিয়েছে। আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশ এর কিছু অঞ্চলে এই অবস্থা বিদ্যমান থাকবে।
উত্তর ভারতে জম্মু কাশ্মীরের কিছু অংশ, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টিপাত, তুষারপাত ও ব্রজ্রপাত সহ প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে। গতকাল রাত থেকেই শোনমার্গে শুরু হয়েছে তুষারপাত। দেখুন সেই ছবি-
#WATCH | Jammu and Kashmir: Visuals of fresh snowfall in several parts of Sonamarg. pic.twitter.com/qoO2h14Gij
— ANI (@ANI) April 15, 2024
এদিকে, ওড়িশা ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় আগামী চারদিন তাপ প্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় আগামী ৩ দিন থাকবে তাপ প্রবাহ। পশ্চিমবঙ্গ, ওড়িশা, গোয়া, গুজরাট ও কর্নাটকে আজ ও আগামীকাল গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তামিলনাড়ু, পুডুচেরি, কেরালা ও অন্ধ্রপ্রদেশেও এই অবস্থা থাকবে আগামী ৪ দিন।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 16, 2024 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

