Monsoon 2023: আজ কেরলে ঢুকছে বর্ষা, চাতক পাখির মত অপেক্ষা কলকাতা!

গরমে গা যেন জ্বলে যাচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। বঙ্গের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতকর্তাও দেওয়া হয়েছে।

Monsoon 2023: আজ কেরলে ঢুকছে বর্ষা, চাতক পাখির মত অপেক্ষা কলকাতা!
Rain. (Photo Credits: ANI)

গরমে গা যেন জ্বলে যাচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। বঙ্গের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতকর্তাও দেওয়া হয়েছে। এরই মাঝে কেরলে আজ, রবিবার থেকে বর্ষা ঢুকছে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবার কিছুটা দেরীতে ঢুকছে কেরলে।

প্রসঙ্গত, কেরলেই দেশে সবার আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে। তার সেটি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। কেরলে সাধারণত বর্ষা ঢোকে ১ জুন। কলকাতায় ঢোকে ১০ জুন নাগাদ। এবার কেরলে অন্তত দিন চারেক পরে বৃষ্টি ঢোকায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা কিছুটা দেরিতে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। এবার দেশে বর্ষায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকবে বলেই আবহাওয়া দফতেরর পূর্বাভাস।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2023 04:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).