IMD Forecast: নিম্নচাপের প্রভাব,আগামী ৩দিন উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল মৌসম ভবন
ভারতের আবহাওয়া বিভাগ (IMD) আগামী ৩ দিনের মধ্যে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ছত্তিশগড়, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার বিচ্ছিন্ন অংশে ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। উত্তর-পূর্ব ছত্তিশগড় এবং সংলগ্ন ঝাড়খণ্ডে একটি নিম্নচাপ পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে দেশের অন্যান্য অংশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
India Meteorological Department (#IMD) forecasts heavy #Rainfall🌧️over Uttar Pradesh, Uttarakhand and Madhya Pradesh during next 3 days. pic.twitter.com/VLXTvAG00k
— All India Radio News (@airnewsalerts) September 19, 2024
Heavy #rainfall also expected in isolated parts of Chhattisgarh, Assam, Meghalaya, Nagaland, Manipur, Mizoram and Tripura till September 24.
— All India Radio News (@airnewsalerts) September 19, 2024
ভারতের আবহাওয়া দফতর হিমাচল প্রদেশের বিচ্ছিন্ন জেলাগুলিতেও আগামী ২১শে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে। এছাড়া স্থানীয় আবহাওয়া বিভাগ এই অঞ্চলে হলুদ সতর্কতা জারি করেছে। লাহৌল এবং স্পিতির তাবোতে তাপমাত্রা ৬ডিগ্রী সেলসিয়াসে নেমে যেতে পারে এবং নেরিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

