IMD Alert: গভীর নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কতা জারি করল আইএমডি

IMD Alert: গভীর নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কতা জারি করল আইএমডি
IMD has issued a warning to fishermen (Photo Credit: X@ANI)

বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত। এই মুহুর্তে পন্ডিচেরি থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে গভীর নিম্নচাপ অবস্থান করছে। গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত শ্রীলঙ্কা উপকূল এড়িয়ে এর অভিমুখ তামিলনাড়ু উপকূলে। শনিবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তামিলনাড়ু, পদুচেরি ও করাইকাল এলাকায়।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আপডেটে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 28, 2024 09:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).