ICC Champions Trophy 2025: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ময়দানে ভারত, টিম ইন্ডিয়ার জয়ের কামনায় পুরীর সমুদ্র সৈকতে সুদর্শনের শিল্পকর্ম

ভারত দলকে শুভেচ্ছা জানিয়ে এই অভূতপূর্ব বালির ভাস্কর্য তৈরি করে আবারও নজর কেড়েছেন শিল্পী। বালি দিয়ে ফুটিয়ে তুলেছেন ব্যাট, বল, ক্রিকেট স্টেডিয়াম।

ICC Champions Trophy 2025: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ময়দানে ভারত, টিম ইন্ডিয়ার জয়ের কামনায় পুরীর সমুদ্র সৈকতে সুদর্শনের শিল্পকর্ম
Sand artist Sudarsan Pattnaik creates a sand sculpture in Puri to wish Team India (Photo Credits: ANI)

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান (IND vs PAK)। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাবরের দল। আজকের ম্যাচে ভারতকে হারাতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেবে পাকিস্তান। দুই প্রতিবেশী দেশের প্রতিটা দর্শকের চোখই এখন টিভির পর্দায়। ভারতীয় ক্রিকেট দলের সমর্থনে এদিন পুরীর সমুদ্র সৈকতে চমৎকার শিল্পকর্ম তৈরি করলেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক (Sudarsan Pattnaik)। ভারত দলকে শুভেচ্ছা জানিয়ে এই অভূতপূর্ব বালির ভাস্কর্য তৈরি করে আবারও নজর কেড়েছেন শিল্পী। বালি দিয়ে ফুটিয়ে তুলেছেন ব্যাট, বল, ক্রিকেট স্টেডিয়াম।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত-পাক, রোহিতদের শুভকামনায় প্রয়াগরাজে হল পুজো ও আরতি

টিম ইন্ডিয়ার শুভকামনায় পুরীর সমুদ্র সৈকতে বালির শিল্পঃ

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 23, 2025 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).