Wrestlers Protest: হরিয়ানায় বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ পাশে দাঁড়ালেন সাক্ষী মালিকদের, ব্রিজভূষণ কাণ্ডে নয়া মোড়

দেশের তারকা কুস্তিগিররা বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার মত গুরুতর অভিযোগ আনলেও গেরুয়া শিবির চুপ।

Wrestlers Protest: হরিয়ানায় বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ পাশে দাঁড়ালেন সাক্ষী মালিকদের, ব্রিজভূষণ কাণ্ডে নয়া মোড়
Photo Credit ANI

দেশের তারকা কুস্তিগিররা বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার মত গুরুতর অভিযোগ আনলেও গেরুয়া শিবির চুপ। ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও, তাঁর ওপর দলের সমর্থন সরেনি। বরং সাক্ষী মালিক, ববিতা ফোগাত, বজরঙ পুনিয়াদের আন্দোলনকে বিরোধী রাজনীতির খেলা বলেই ঘুরিয়ে বার্তা দিয়েছেন বিজেপি নেতারা। তবে এসবের উল্টো সুর হরিয়ানার বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের। অনিল ভিজ কিন্তু সাক্ষী মালিকদের পাশেই দাঁড়ালেন।

হরিয়ানার মন্ত্রী বললেন, আমি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ছিলাম। হরিয়ানার ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি সব সময় খেলোয়াড়দের পাশে থাকি। আন্দোলন ক্রীড়াবিদদের সঙ্গে আমি আছি। যদি প্রয়োজন হয় আমি এই সমস্য়া সমাধানের জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছি। আরও পড়ুন-অবিশ্বাস্য ইনিংস ঋদ্ধিমান সাহার

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 07, 2023 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).