Hyderabad: মত্ত হয়ে গাড়ি চালিয়ে বাইকে ধাক্কা তরুণীর, উলটে আহত চালককে হুমকি, শাসানি

বেপরোয়া গতির গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারে এক বাইকে। গাড়ির ধাক্কায় আহত বাইক চালককে সাহায্য করার পরিবর্তে উলটে তাঁর উপর চড়াও হয় তরুণী। হুমকি দেন।

Hyderabad: মত্ত হয়ে গাড়ি চালিয়ে বাইকে ধাক্কা তরুণীর, উলটে আহত চালককে হুমকি, শাসানি
Intoxicated Women Crash into Biker, Threaten Biker (Photo Credits: X)

মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন তরুণী। বেপরোয়া গতির গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারে এক বাইকে। গাড়ির ধাক্কায় আহত বাইক চালককে সাহায্য করার পরিবর্তে উলটে তাঁর উপর চড়াও হয় তরুণী। হুমকি দেন। হায়দরাবাদের (Hyderabad) কেপিএইচবি মেট্রো স্টেশনের কাছে ব্যস্ত রাস্তার মাঝে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন তরুণী। চোরের মায়ের বড় গলা যাকে বলে আরকি। স্থানীয়রা জড়ো হন সেখানে। এরপরেই আহত বাইক চালক গোটা বিষয়টি ট্রাফিক পুলিশকে জানায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তরুণীর শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করান। পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি এবং মাত্রা ধরা পড়েছে। যা মত্ত অবস্থায় গাড়ি চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

মত্ত হয়ে গাড়ি চালিয়ে বাইকে ধাক্কাঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 07, 2025 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).