Himachal Pradesh: পাহাড়ি রাস্তায় গতি ডেকে আনল সর্বনাশ, কাসোল যাওয়ার পথে উলটে গেল পর্যটক বোঝাই বাস
পাহাড় ভ্রমণ ঘিরে পর্যটকদের উচ্ছ্বাস যখন তুঙ্গে ঠিক তখনই অঘটন ঘটে গেল। মাঝপথে উলটে যায় বাস্ত বাস। চালক, কন্ডাক্টর নিয়ে বাসে মোট ৩১ জন যাত্রা করছিলেন।
ভোররাতে হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) মান্ডিতে (Mandi) উলটে গেল পর্যটক বোঝাই বাস। রবিবার ভোর ৪টে নাগাদ চণ্ডীগড়-মানালি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসটি কাসোল (Kasol) যাচ্ছিল। পাহাড় ভ্রমণ ঘিরে পর্যটকদের উচ্ছ্বাস যখন তুঙ্গে ঠিক তখনই অঘটন ঘটে গেল। মাঝপথে উলটে যায় বাস্ত বাস। চালক, কন্ডাক্টর নিয়ে বাসে মোট ৩১ জন যাত্রা করছিলেন। দুর্ঘটনায় প্রত্যেকেই আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সহায়তায় আহতদের সকলকে হাসপাতালের নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দু'জন পর্যটকের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্যে ওই দুজনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও আরও ৬ জন পর্যটকের চোট গুরুতর। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অতিরিক্ত গতি দুর্ঘটনার মূল কারণ হতে পারে।
মান্ডিতে উলটে গেল পর্যটক বোঝাই বাসঃ
#WATCH | Himachal Pradesh: A tourist bus overturned near Mandi town on the Chandigarh-Manali Highway at around 4:00 AM. The bus was en route to Kasol (Kullu-Manali) when the accident took place. A total of 31 passengers (including driver and conductor) sustained injuries. Two… pic.twitter.com/ylWP1QcQCn
— ANI (@ANI) April 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 13, 2025 09:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

