Himachal Pradesh: টানা বর্ষণে বিপর্যয় কাটছে না হিমাচলে, স্বাধীনতা দিবসে উদ্ধার ১২ মৃতদেহ
হিমাচল প্রদেশে (Himachal Pradesh) এক নাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যয় নামতে শুরু করেছে। কখনও শিমলা আবার কখনও মান্ডি, হিমাচলের একের পর এক জায়গা থেকে বিপর্যয়ের খবর আসতে শুরু করেছে। গত রবিবার রাত থেকে এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের শিমলায় মৃত্যুর খবর আসছে। মঙ্গলবার শিমলায় পরপর ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী, রাজ্যের বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী এবং পুলিশ একযোগে মোতায়েন করা হয়েছে শিমলায় উদ্ধার কাজ চালাতে। সোমবার একটানা বর্ষণের জেরে শিমলা-কালকা রেললাইন কার্যত ধুয়েমুছে যায়। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: Himachal Pradesh: বৃষ্টির তোড়ে বাড়িঘর থেকে মন্দির, ধসে বিপর্যস্ত হিমাচল
#WATCH | Himachal Pradesh: "A total of 12 bodies have been recovered & today we have recovered four bodies. NDRF's two companies have been deployed. SDRF, Home Guard, state police & Indian Army have also been deployed...Rescue operation is underway...," says Aditya Negi, Deputy… https://t.co/0rNmjsmb0r pic.twitter.com/OZJpHPn2ZQ
— ANI (@ANI) August 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 2023 05:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

