Himachal Pradesh Rains: প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশে ভেঙে পড়ল রেলের সেতু, দেখুন ভিডিও
প্রবল বর্ষণে (Rain) বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। জলের তোড়ে কাংড়া জেলার চাক্কি নদীর (Chakki River) উপরে রেলের সেতুর (Railway Bridge) একাংশ ভেঙে পড়েছে। সেতুর তিনটি স্তম্ভের মধ্যে একটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আজ সকালে ভেঙে পড়ে। সেতু ভেঙে পড়ার ভিডিও প্রকাশ পেয়েছে। আজ ধরমশালায়ও একটি মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, যার ফলে এলাকায় ভূমিধস হয়েছে। আজ ভোরে রাজ্যের মান্ডি (Mandi) জেলায় একটি আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যার ফলে ঘরবাড়ি ও দোকানে জল ঢুকে পড়েছে। বহু বাসিন্দা আটকে পড়েন। ওই জেলারই বলহ, সদর, থুনগ এবং লামাথাচ এলাকাও প্রবল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্ডি নদীর জলে ভেসে গিয়েছে একাধিক এলাকা। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ (NDRF)।
দেখুন ভিডিও:
Railway bridge on Chakki river in Himachal collapsed.
And, Thankfully there were no casualties.
The BIG question is....
Did the bridge collapsed due to heavy rains or due to illegal mining by mafias?! pic.twitter.com/iFz5Z1nkBi
— জয়দীপ🚩 (@Joydeep4Bharat) August 20, 2022
#WATCH | Himachal Pradesh: The railway bridge on Chakki river in Himachal Pradesh's Kangra district damaged due to flash flood, and collapsed today morning. The water in the river is yet to recede: Northern Railways pic.twitter.com/ApmVkwAkB8
— ANI (@ANI) August 20, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 20, 2022 11:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

