Himachal Pradesh: হিমাচলে আরও একটা আসন বাড়তে পারে কংগ্রেসের!
বিজেপির জোরদার হাইপ্রোফাইল প্রচারের পরেও পদ্ম শিবিরকে উড়িয়ে হিমাচল প্রদেশে ক্ষমতায় এসেছে কংগ্রেস।
বিজেপির জোরদার হাইপ্রোফাইল প্রচারের পরেও পদ্ম শিবিরকে উড়িয়ে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ক্ষমতায় এসেছে কংগ্রেস (Congress)। হিমাচলে ৬৮টি-র মধ্যে ৪০টি বিধানসভা আসন জেতে কংগ্রেস। সেখানে বিজেপি (BJP) পায় ২৫টি, নির্দল প্রার্থীরা জেতেন ৩টি-তে।
এবার বিলাসপুর (সংক্ষরিত) বিধানসভায় পরাজিত কংগ্রেস প্রার্থী বুম্বের ঠাকুর ফলাফলকে চ্য়ালেঞ্জ করে আদালতে গেলেন। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বুম্বের ঠাকুর হারেন মাত্র ২৭৬ ভোটে। সেখানে ৪৭০টি পোস্টাল ভোট গণনার সময় বাতিল করা হয়। আদালতের কাছে বুম্বেরের দাবি বাতিল হওয়া পোস্টাল ভোটের বেশিরভাগটাই কংগ্রেস পাওয়ায় অবৈধভাবে বাতিল করা হয়েছে। আরও পড়ুন- তৎপরতার ফল! অপহৃত যুবতীকে উদ্ধারের পাশাপাশি ৮ জনকে গ্রেফতার করল পুলিশ
দেখুন টুইট
Himachal Pradesh: Bumber Thakur, Congress candidate from Bilaspur AC moves court challenging invalidation of 470 postal ballot votes.
Thakur lost by 276 votes in Bilaspur.#HimachalElection2022
— Democracy Times Network (@TimesDemocracy) December 10, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 10, 2022 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

