Himachal Pradesh: একটুর জন্যে প্রাণরক্ষা, ধসের মুখ থেকে বেঁচে ফিরলেন হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর
ধসের মুহূর্তেই সেখানে পৌঁছয় জয়রামের গাড়ি। গাড়ি থেকে নেমে ছুটে ওই রাস্তা পার করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর সহকারীরা। অল্পের জন্যে রক্ষা পেয়েছে তাঁদের প্রাণ।
টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিভিন্ন জেলায়। রবিবার মান্ডিতে (Mandi) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধানসভার বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর (Jairam Thakur)। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে এসে নিজেই দুর্ঘটনার মুখে পড়তে পড়তে বাঁচেন তিনি। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সেরাজ অঞ্চলের কারসোগ থেকে থুনাগ ফেরার পথে শঙ্কর দেহরার কাছে পাহাড়ের চাঁই ভেঙে ধস নামে। ধসের মুহূর্তেই সেখানে পৌঁছয় জয়রামের গাড়ি। গাড়ি থেকে নেমে ছুটে ওই রাস্তা পার করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর সহকারীরা। অল্পের জন্যে রক্ষা পেয়েছে তাঁদের প্রাণ। হঠাৎ করে পাথর ধসের জেরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
অল্পের জন্যে প্রাণরক্ষা
VIDEO | Mandi: Himachal Pradesh Leader of Opposition Jairam Thakur narrowly escapes falling debris during his visit to Lambathach.
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/STJXuz6VRZ
— Press Trust of India (@PTI_News) July 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 13, 2025 07:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

