Gujarat Flood: বন্যা কবলিত এলাকা থেকে অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করল এনডিআরএফ

গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে বানভাসি গুজরাট। জলমগ্ন আহমেদাবাদের একাংশ। এরমধ্যেই সোমবার খুলে দেওয়া হয়েছে নর্মদা বাধের ২৩টি গেট।

Gujarat Flood: বন্যা কবলিত এলাকা থেকে অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করল এনডিআরএফ

গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে বানভাসি গুজরাট। জলমগ্ন আহমেদাবাদের একাংশ। এরমধ্যেই সোমবার খুলে দেওয়া হয়েছে নর্মদা বাধের ২৩টি গেট। যার ফলে ২৮টি গ্রামে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই অবস্থায় সোমবার জলমগ্ন ভালসাদ (Valsad) শহরে বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফের সদস্যরা। এদিন জলমগ্ন এলাকায় এক অন্তঃসত্ত্বা মহিলার প্রসব বেদনা ওঠে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন এনডিআরএফের সদস্যরা। সূত্রের খবর আপাতত ওই মহিলা সুস্থ রয়েছেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 26, 2024 06:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).