Hathras Accident: পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫, বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি প্রশাসনের

আগ্রা-আলিগড় জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। ১১ জন আহতদের মধ্যে ৮ জনকে ইতিমধ্যেই আলিগড়ের আরেকটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Hathras Accident: পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫, বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি প্রশাসনের

আগ্রা-আলিগড় জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। শুক্রবার সন্ধ্যায় হাথরাসে (Hathras) ঘটা দুর্ঘটনায় প্রথমে ১২ জনের মৃত্যু হলেও পরে চিকিৎসা চলাকালিন আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আলিগড় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। ১১ জন আহতদের মধ্যে ৮ জনকে ইতিমধ্যেই আলিগড়ের আরেকটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জানা যাচ্ছে এদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃত ও আহতদের বেশ অনেকজনেরই নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়া ও রাস্তা কাদার কারণে পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 06, 2024 11:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).