মহিলা কোচের আনা যৌন হেনস্থার অভিযোগের পর পদত্যাগ হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর, দেখুন ভিডিয়ো

যৌন হেনস্থা কাণ্ডে পদত্যাগ করলেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং। তবে নিজেকে নির্দোষ বলেও দাবি করলেন তিনি।

মহিলা কোচের আনা যৌন হেনস্থার অভিযোগের পর পদত্যাগ হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর, দেখুন ভিডিয়ো
Representational Image (Photo Credits: Pixabay)

যৌন হেনস্থা কাণ্ডে পদত্যাগ করলেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং। তবে নিজেকে নির্দোষ বলেও দাবি করলেন তিনি। পদত্যাগ করার পর যৌন হেনস্থা কাণ্ডে অভিযুক্ত সন্দীপ সিং বলেন, " নৈতিক কারণে আমি আপাতত সরে দাঁড়াচ্ছি। তদন্তের পর নির্দোষ প্রমাণিত হব। জুনিয়র মহিলা অ্যাথলিট দলের কোচের অভিযোগ, তাঁর কথা না শোনায় তাকে ডেকে এনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং যৌন হেনস্থা করেন। হরিয়ানায় বিজেপির মনোহর লাল খট্টার সরকার এই কাণ্ডে বেশ অস্বস্তিতে।

যৌন হেনস্থা কাণ্ডে সন্দীপ সিংয়ের বিরুদ্ধে কাণ্ডে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪বি, ৩৪২ এবং ৫০৬ ধারা মামলা রুজু করা হয়েছে।

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 2023 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).